সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি মনে করেন, ‘ড. ইউনূসই হতে পারেন হাসিনাকে ফিরিয়ে আনার মাস্টারমাইন্ড।’ রনি বিশ্লেষণ করেছেন, ‘এই পরিকল্পনা কেবল ব্যক্তিগত উদ্যোগ নয়, বরং রাজনৈতিক শক্তি, জনগণ এবং বিভিন্ন দলের সমন্বয়ের ফলাফল।’ তিনি আরো জানিয়েছেন, ‘ইতিহাসে দেখা গেছে শত্রুতা কখনো বন্ধুত্বে রূপ নিতে পারে এবং বিশ্বাসের বেহিসাবিও ঘটে। ড. ইউনূসের পদক্ষেপ, সম্ভাব্য রাজনৈতিক সহযোগিতা এবং সরকারের নিরাপত্তা ব্যবস্থা—সব মিলিয়ে হাসিনার প্রত্যাবর্তনের চিত্রকে আরো জটিল এবং রহস্যময় করেছে।
গোলাম মাওলা রনি বলেন, ‘ভবিষ্যতে ড. ইউনূসের সঙ্গে হাসিনার কোনো সম্পর্ক হতে পারে কি না—সেটি একটি প্রশ্ন। এ ছাড়া হাসিনা যদি বাংলাদেশে আসার চেষ্টা করেন তিনি কি পারবেন?’
রনি মনে করেন, ‘হাসিনা যদি বাংলাদেশে আসতে চান তাহলে কয়েকটি বিষয় ঘটতে হবে। প্রথমত, ভারতের ঝুঁকি নেওয়া প্রয়োজন হতে পারে; প্রয়োজনে তারা তাকে বাংলাদেশে পাঠানোর জন্য বিশেষ ব্যবস্থা নিতে পারে।
গোলাম মাওলা রনি বলেন, ‘অতীতে যদি আমরা বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে শত্রুতা দেখি—যেমন জিয়াউর রহমান এবং শেখ হাসিনার শত্রুতা অথবা এরশাদ এবং বেগম জিয়ার শত্রুতা। তখন দেখা যায় যে রাজনৈতিক শত্রুতাও কখনো বন্ধুত্বে রূপ নিতে পারে। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে এরশাদের সরাসরি জড়িত থাকার কথা বলা হয়, কিন্তু তার পরও বিএনপি এরশাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছেন। রাজনীতিতে এমন ঘটনা বহুবার ঘটেছে। আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে বন্ধুত্বও ৮৬ এবং ৯৬ সালে হয়েছে। ভবিষ্যতেও এমন হতে পারে।’














Leave a Reply