Dhaka ০৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে খালেদা জিয়ার খোঁজ নিতে আসা নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৩৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • 2
অনলাইন ডেস্ক:

গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেখানে তাকে দেখতে আসা দলের নেতাকর্মী, সমর্থকসহ শুভাকাঙ্ক্ষীদের ভিড় না করার অনুরোধ জানিয়েছে বিএনপি।

শনিবার (২৯ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি এ অনুরোধ জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থ দেশনেত্রীকে দেখতে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষজন সেখানে ভিড় করছেন।’দেশনেত্রীর প্রতি মানুষের আবেগ ও শ্রদ্ধার ফলশ্রুতিতেই মানুষের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘হাসপাতালে দেশনেত্রীর খোঁজখবর নিতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়ের কারণে দেশনেত্রীসহ অন্যান্য রোগীদের চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটছে।

এ কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং দেশনেত্রীর পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী, সমর্থকসহ শুভাকাঙ্ক্ষীদের এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।’

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

হাসপাতালে খালেদা জিয়ার খোঁজ নিতে আসা নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ

আপডেট এর সময় : ১২:৩৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫