Dhaka ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে আরো ৩ মৃত্যু

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক:

সারা দেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি দুজনের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

একই সময়ে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৩ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ১৬১ জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৩১৮ জন এবং চিকিৎসা শেষে ৯ হাজার ৭৭২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকায় সবচেয়ে বেশি সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫০৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন এবং ৬১ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে ঢাকায় ২ জনের মৃত্যু হয়। রাজশাহী বিভাগে ২৬১ জন এবং চট্টগ্রামে ১০০ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। অন্য বিভাগগুলোতেও সংক্রমণ অব্যাহত থাকলেও তুলনামূলকভাবে কম।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

হাম ও উপসর্গে আরো ৩ মৃত্যু

আপডেট এর সময় : ১২:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬