Dhaka ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাতীবান্ধা সীমান্তে যুবক গুলিবিদ্ধ, চিকিৎসাধীন রংপুরে

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • 3

--প্রেরিত ছবি

মেহেরুবান হাবিব

লালমনিরহাট প্রতিনিধি:

‎লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে রনি মিয়া (২২) নামের এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বিজিবির সহায়তায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ দইখাওয়া সীমান্তে এই ঘটনা ঘটে।

‎আহত রনি মিয়া জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী গ্রামের হারুন অর রশিদের ছেলে। বর্তমানে রনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিজিবি জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধীনে দইখাওয়া বিওপির একটি টহলদল নিয়মিত সীমান্ত টহল চলাকালে হঠাৎ গুলির শব্দ শুনতে পায়। পরে সীমান্ত পিলার নম্বর ৯০২-এর নিকটবর্তী এলাকায় গিয়ে কয়েকজন লোককে দৌড়াদৌড়ি করতে দেখা যায় এবং গুলিবিদ্ধ এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। এ সময় বিজিবি আহত রনি মিয়াকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

‎বিজিবি আরও জানায়, এর আগেও গত ২২ ডিসেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছররা গুলিতে আহত হন রনি। ওই ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান। পরে আইনশৃঙ্খলা বাহিনী তার বাড়িতে গেলে প্রথমে পরিবারের পক্ষ থেকে তার উপস্থিতির কথা অস্বীকার করা হয়। আহত রনি ওই সীমান্ত এলাকায় মাদক বহন ও চোরাচালানের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত।

‎এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বারবার সতর্ক করার পরও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া অত্যন্ত হতাশাজনক। এ ব্যাপারে সকলকে সচেতন হতে হবে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

হাতীবান্ধা সীমান্তে যুবক গুলিবিদ্ধ, চিকিৎসাধীন রংপুরে

আপডেট এর সময় : ১২:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬