Dhaka ০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে কার্গো জাহাজে হামলা, নিন্দা জানাল দক্ষিণ কোরিয়া

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • 1

--সংগৃহীত ছবি

বিদেশ ডেস্কঃ

হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্টের দপ্তর (ব্লু হাউস) এই ঘটনাকে গুরুতর হিসেবে উল্লেখ করেছে এবং ঘটনার উৎস শনাক্ত হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

ব্লু হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞ দল ইতোমধ্যে জাহাজটির ক্ষয়ক্ষতি পরীক্ষা শুরু করেছে। প্রাথমিকভাবে তারা জাহাজের পেছনের বাম দিকের অংশে ক্ষতির চিহ্ন শনাক্ত করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত নৌপথ হরমুজ প্রণালিতে গত সপ্তাহে এই ঘটনাটি ঘটে। সেখানে ‘নামু’ নামক পানামার পতাকাবাহী কার্গো জাহাজে বিস্ফোরণ ঘটে এবং পরে আগুন ধরে যায়।

জানা গেছে, জাহাজটি পরিচালনা করছিল দক্ষিণ কোরিয়ার শিপিং কোম্পানি এইচএমএম। ঘটনার পর জাহাজে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।

দক্ষিণ কোরিয়া সরকার জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ঘটনার পেছনের কারণ ও দায়ীদের শনাক্ত করতে আন্তর্জাতিক সহযোগিতাও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রঃ আলজাজিরা

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

হরমুজ প্রণালিতে কার্গো জাহাজে হামলা, নিন্দা জানাল দক্ষিণ কোরিয়া

আপডেট এর সময় : ১২:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬