Dhaka ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে বাড়ছে উদ্বেগ, এবার ফরাসি জাহাজে হামলা

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে একটি ফরাসি মালবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার এই হামলায় বেশ কয়েকজন নাবিক আহত হয়েছেন।

ফরাসি শিপিং এবং লজিস্টিক জায়ান্ট ‘সিএমএ সিজিএম’ বুধবার এক বিবৃতিতে জানায়, তাদের ‘সিএমএ সান আন্তোনিও’ নামের জাহাজটি মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাতের শিকার হয়। হামলায় আহত নাবিকদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

শিপিং সংস্থাটি জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং আক্রান্ত ক্রু সদস্যদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।এদিকে সমুদ্রপথের নিরাপত্তা তদারকি করা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, মঙ্গলবার অজ্ঞাত একটি প্রজেক্টাইল দ্বারা একটি মালবাহী জাহাজ আক্রান্ত হওয়ার খবর তারা পেয়েছে। যদিও প্রাথমিকভাবে তারা জাহাজটির নাম প্রকাশ করেনি।

মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি এখন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জলপথে পরিণত হয়েছে।

বৈশ্বিক জ্বালানি ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান এই রুটে একের পর এক জাহাজে হামলার ঘটনা আন্তর্জাতিক সরবরাহব্যবস্থাকে চরম সংকটে ফেলেছে।সিএমএ সিজিএম-এর মতো বড় প্রতিষ্ঠানের জাহাজে এই হামলা বিশ্ববাণিজ্যের নিরাপত্তাহীনতাকে আরো স্পষ্ট করে তুলেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Syed Enamul Huq

Popular Post

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

হরমুজে বাড়ছে উদ্বেগ, এবার ফরাসি জাহাজে হামলা

Update Time : ১০:১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬