Dhaka ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে নিরাপদ নৌ চলাচলে যুক্তরাজ্য-ফ্রান্সের উদ্যোগে ডাক পেল ভারত

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৩২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক:

হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ উদ্যোগে যোগ দিতে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লী।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী উদ্যোগে যোগ দিতে আমন্ত্রণের বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে জানানো হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে গৃহীত আন্তর্জাতিক উদ্যোগে অংশ নেওয়ার জন্য দেশটিকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। সাম্প্রতিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে প্রণালীটিতে নৌ চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে বিভিন্ন দেশ সক্রিয় ভূমিকা নিচ্ছে। ভারতের এই সম্ভাব্য অংশগ্রহণ সেই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে পারে বলে মনে করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

হরমুজে নিরাপদ নৌ চলাচলে যুক্তরাজ্য-ফ্রান্সের উদ্যোগে ডাক পেল ভারত

আপডেট এর সময় : ০১:৩২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬