Dhaka ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হজে গিয়ে এখন পর্যন্ত ৬৪ বাংলাদেশির মৃত্যু

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:২৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • 1

--প্রেরিত ছবি

অনলাইন ডেস্কঃ

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৬৪ বাংলাদেশি মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫১ জন পুরুষ এবং ১৩ জন নারী রয়েছে। তাদের মধ্যে মক্কায় ৫০ জন, মদিনায় ৫ জন, মিনায় ৭ জন ও জেদ্দায় দুজন মারা গেছেন।

আজ শনিবার (১৩ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরব যান হজ করতে। আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

হজে গিয়ে এখন পর্যন্ত ৬৪ বাংলাদেশির মৃত্যু

আপডেট এর সময় : ১১:২৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪