Dhaka ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই দেশত্যাগেও

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:২২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • 2

--সাংবাদিক আনিস আলমগীর।

অনলাইন ডেস্কঃ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় থাকা সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে যেকোনো সময় বিদেশ যাওয়ারও অনুমতি দেওয়া হয়েছে তাকে।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। তবে তার ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন নামঞ্জুর করে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আনিস আলমগীরের আইনজীবী তাসলিমা জাহান পপি।

এদিন মামলার ধার্য তারিখে আদালতে হাজির হন আনিস আলমগীর। পরে তার পক্ষে স্থায়ী জামিন, ব্যক্তিগত হাজিরা মওকুফ এবং বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে পৃথক তিনটি আবেদন করা হয়। শুনানি শেষে আদালত স্থায়ী জামিন ও বিদেশ যাওয়ার আবেদন মঞ্জুর করেন।

গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে গ্রেফতার দেখানোর আবেদন করলে গত ২৮ জানুয়ারি আদালত তা মঞ্জুর করেন। এরপর গত ১১ মার্চ তিনি এ মামলায় জামিন পান।

এর আগে গত ১৪ ডিসেম্বর জুলাই রেভুলেশনারী এলায়েন্সে সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন। এ মামলায় গ্রেফতারের পর সাংবাদিক আনিস আলমগীরকে গত ১৫ ডিসেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। পরে গত ৫ মার্চ তিনি ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান।

দুদকের মামলার এজাহারে বলা হয়, আনিস আলমগীরের নামে ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে তার বৈধ আয়ের উৎস হিসেবে ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকার তথ্য পাওয়া যায়। তদন্তে জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই দেশত্যাগেও

আপডেট এর সময় : ১১:২২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬