Dhaka ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১০:৩৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • 1

--ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ

পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত মোট ১০০টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে মারা গেছেন ৭ জন।

আজ শুক্রবার (০১ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ১০৬ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৫টি, সৌদি এয়ারলাইনসের ৩৭টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে সৌদি যান তারা।এদিকে হজে গিয়ে মারা যাওয়া সাতজনই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন মক্কা এবং দুইজন মদিনায় মারা গেছেন। তাদের মধ্যে রংপুরে কোতয়ালী থানা এলাকার মো. শামসুল আলম (৬৩)।

মঙ্গলবার মদিনায় তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। শামসুল আলম সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী। এটিই সরকারি ব্যবস্থাপনার কোনো হজযাত্রীর প্রথম মৃত্যু। এর আগে ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় মারা গেছেন। একই দিন মক্কায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)।
এ ছাড়া ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) ও ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মারা যান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

আপডেট এর সময় : ১০:৩৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬