Dhaka ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি পৌঁছলেন দেশের ৩২ হাজার ৭১৯ হজযাত্রী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৯:৩৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৩২ হাজার ৭১৯ জন বাংলাদেশি হজযাত্রী। মোট ৮২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেন। আজ মঙ্গলবার (২১ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্য মতে, সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৮ হাজার ৯৭২ জন।

এদিকে সৌদি আরবে এখন পর্যন্ত দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে গত ১৮ মে মো. মোস্তফা (৮৯) নামে একজন মক্কায় মারা যান। এর আগে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে আরেকজন মদিনায় মারা যান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সৌদি পৌঁছলেন দেশের ৩২ হাজার ৭১৯ হজযাত্রী

আপডেট এর সময় : ০৯:৩৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪