Dhaka ১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে পৌঁছেছেন ৩৪৫৫০ জন হজযাত্রী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৬:৪৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • 1

--ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৮৬টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৪ হাজার ৫৫০ জন বাংলাদেশি। এই সময়ে দুইজন হজযাত্রীর মৃত্যুও হয়েছে। তারা হলেন— টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম ও জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল। এর মধ্যে টাঙ্গাইলের মো. আবুল কাশেম মারা যান সৌদির মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। এ ছাড়া জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল স্বাভাকিভাবে মক্কায় মারা যান।

হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, সরকারি মাধ্যমে সৌদি পৌঁছেছেন ৩ হাজার ২৮৪ জন হজযাত্রী। এ ছাড়া বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৩১ হাজার ২৬৬ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

বুলেটিন থেকে আরো জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৬টি, সৌদি এয়ারলাইনস ৩২টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ১৪ হাজার ৯১৬ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ১২ হাজার ৮৫ জন হজযাত্রী। ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করেছে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী। চলতি বছর হজ অনুষ্ঠিত হবে ২৬ মে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সৌদি আরবে পৌঁছেছেন ৩৪৫৫০ জন হজযাত্রী

আপডেট এর সময় : ০৬:৪৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬