Dhaka ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘সোনার বাংলা প্রকল্প’ নামে কোনো প্রকল্প নেই কৃষি মন্ত্রণালয়ের

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১০:৪৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

কৃষি মন্ত্রণালয়ে ‘সোনার বাংলা প্রকল্প’ নামে কোনো প্রকল্প নেই। এমন ভুয়া প্রকল্পের নামে একটি নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এই প্রতারণামূলক কাজে আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার অনুরোধ করছে কৃষি মন্ত্রণালয়।

কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি সাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি কৃষি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ সোনার বাংলা গড়ার অঙ্গীকার পূরণের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন ‘সোনার বাংলা প্রকল্প’ সারা দেশে মাঠ পর্যায়ে সর্ম্পৃক্ত হয়ে কৃষকদের মাঝে উন্নত মানের ধান বীজ, সার ও পুষ্টিকর ফসল বীজ বিনামূল্যে সরবরাহের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে এক জন করে অস্থায়ী চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে, প্রাথমিকভাবে প্রকল্পের মেয়াদ ১০ বছর। ’’ নিয়োগ বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয়ের নাম এবং  বিজ্ঞপ্তির উপরের অংশে কৃষি মন্ত্রণালয়ের স্লোগান ‘কৃষিই সমৃদ্ধি’ ব্যবহার করা হয়েছে।

তারা বলছে, প্রকৃতপক্ষে কৃষি মন্ত্রণালয়ের নিজস্ব তত্ত্বাবধানে, এমনকি কৃষি মন্ত্রণালয়ের অধীন ১৭টি দপ্তর/সংস্থায় ‘সোনার বাংলা প্রকল্প’ নামে কোনো প্রকল্প বাস্তবায়নাধীন বা প্রক্রিয়াধীন পর্যায়ে নেই। ‘সোনার বাংলা প্রকল্প’ নামক একটি অপরিচিত বেসরকারি সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয়ের নাম উল্লেখ করা এবং নিয়োগ বিজ্ঞপ্তির ওপরের অংশে কৃষি মন্ত্রণালয়ের স্লোগান ‘কৃষিই সমৃদ্ধি’ ব্যবহার করা একটি অনৈতিক এবং বেআইনি কাজ। এই নিয়োগ বিজ্ঞপ্তির কারণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক লেনদেন করে প্রতারিত হলে কৃষি মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর/সংস্থার কোনো কর্মকর্তা বা কর্মচারী দায়ী থাকবে না।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

‘সোনার বাংলা প্রকল্প’ নামে কোনো প্রকল্প নেই কৃষি মন্ত্রণালয়ের

আপডেট এর সময় : ১০:৪৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২