Dhaka ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘সে একটা পাগল!’ মেসির হ্যাটট্রিকের পর হালান্ডের বিশেষ বার্তা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৬:৪৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • 1

--সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্কঃ

২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। এটি তার ষষ্ঠ বিশ্বকাপ। আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই তিনি হ্যাটট্রিক করেন। এটা বিশ্বকাপে তার জীবনের প্রথম হ্যাটট্রিক।

পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার রেকর্ডও ছুঁয়ে ফেলেন তিনি। আর্জেন্টিনার সতীর্থরা তার প্রশংসা করেছেন। কিন্তু এবার বিশেষ বার্তা এল ভিন্ন একজনের কাছ থেকে। নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড লিখলেন, ‘সে একটা পাগল।’

আলজেরিয়ার বিরুদ্ধে ৩-০ গোলের জয়ের কিছুক্ষণ পরেই নিজের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে একটি পোস্ট করেন হালান্ড। সেখানে তিনি নিজের দেশের জার্সি পরা একটি ছবি দেন। সঙ্গে একটি মুকুটের ইমোজি। এই ইমোজিতেই বোঝা যায় মেসির প্রতি তার শ্রদ্ধা কতটা গভীর।

একই দিনে হালান্ড নিজেও দারুণ খেলেছেন। গ্রুপ আই-এর প্রথম ম্যাচে ইরাকের বিরুদ্ধে মাঠে নামেন তিনি। এটা বিশ্বকাপে তার প্রথম ম্যাচ। প্রথমার্ধেই দুটি গোল করেন তিনি। শেষ পর্যন্ত নরওয়ে ৪-১ গোলে জেতে।

মেসির প্রতি হালান্ডের এই ভালোবাসা নতুন কিছু নয়। ২০২৪ সালের মার্চে তিনি বলেছিলেন, ‘সে ব্যালন ডি’অর ও ফিফা বেস্ট জিতেছে। বিশ্বকাপও জিতেছে। আমার মতে, সে সর্বকালের সেরা।’

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

‘সে একটা পাগল!’ মেসির হ্যাটট্রিকের পর হালান্ডের বিশেষ বার্তা

আপডেট এর সময় : ০৬:৪৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬