Dhaka ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনী নিয়ে কথার বলার সময় পাটওয়ারীর হয়তো হুঁশ ছিল না : মাসুদ কামাল

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১০:১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • 1

--জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল

অনলাইন ডেস্কঃ

সম্প্রতি সেনাবাহিনী নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি মন্তব্য প্রসঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, আমাদের সেনাবাহিনী কখন জনগণের মাথায় অস্ত্র ধরেছে? নাসীরুদ্দীন পাটওয়ারী কী এর প্রমাণ করতে পারবেন? এটা একটা আবোলতাবোল কথা। কথা বলার সময় উনি নিজে হয়তো হুঁশে ছিলেন না অথবা ওনার ঘিলু নেই।

তিনি বলেন, ‘আমি যদি ২০২৫ সালে এসে বলি, সেনাবাহিনী জনগণের মাথায় অস্ত্র ধরে। তাহলে এটা তো মিলে না।

মিলে না এই কারণে, ২০২৪ সালে গণ-আন্দোলনে আমরা দেখেছি যে, সেনাবাহিনী জনগণের দিকে অস্ত্র তাক করতে চায়নি বলেই কিন্তু শেখ হাসিনার মতো স্বৈরাচারকে দেশ ত্যাগ করতে হয়েছিল। তখন তো সেনাবাহিনীর ভূমিকাটা ভালো ছিল।’বৃহস্পতিবার (২১ আগস্ট) দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, ‘সেনাবাহিনীর ভালো দিকের যে সুফল এটা তো এই পাটওয়ারী সাহেবরা পেয়েছেন।

পেয়ে উনি যদি বলেন যে, এরা মানুষের মাথায় অস্ত্র ধরে—এই কথা বলা আসলে মোটেও ঠিক না। বরং পুরোপুরি মিথ্যা কথা। এটা তো আবোলতাবোল কথা। হয়তো তখন উনি হুঁশে ছিলেন না বা তার মাথায় ঘিলু নেই।
সেনাপ্রধানের বক্তব্য প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, সেনাপ্রধান অফিসের অ্যাড্রেসে যে কথাটা বললেন তা আমার ব্যক্তিগতভাবে একেবারেই পছন্দ হয়নি। কারণ একটা জিনিস বুঝতে হবে, এই কথা উনাকে ব্যক্তিগতভাবে বলা হয়নি; পুরো সেনাবাহিনীকে বলেছে। আপনি পুরো সেনাবাহিনীকে বললেন যে তোমার মাথায় কোন ঘিলু নাই। এতে একজন সোলজার কি খুশি হবে?নাসীরুদ্দীন পাটওয়ারীর সেই কথায় সেনাপ্রধান সবাইকে বললেন, আপনারা কিছু মনে করবেন না। আমি মনে করি, বাহিনীর প্রধান হিসেবে সেনাপ্রধানের বলা উচিত ছিল, নাসীরুদ্দীন পাটওয়ারী যা বলেছে তা ঠিক না। অন্তত এই একটা বাক্য বলা উচিত ছিল। প্রতিবাদ করা উচিত ছিল। আপনার বলা উচিত ছিল, এটা বলা ঠিক হয়নি।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সেনাবাহিনী নিয়ে কথার বলার সময় পাটওয়ারীর হয়তো হুঁশ ছিল না : মাসুদ কামাল

আপডেট এর সময় : ১০:১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫