মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তাকে ডেকে সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে প্রতিবাদ জানাবে বাংলাদেশ।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে।











