Dhaka ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে উত্তেজনা, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুদের নির্দেশ

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

পেহেলগামে হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ফের বেড়েছে। ভারতের আক্রমণের আশঙ্কায় পাকিস্তানশাসিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখাসংলগ্ন (লাইন অব কন্ট্রোল) ১৩টি নির্বাচনী এলাকায় খাদ্য ও জরুরি পণ্য মজুদের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। খবর এএফপির

সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পর্যটন এলাকা পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় নয়াদিল্লি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ হামলায় জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, ঘটনার পর টানা আট রাত ধরে দুই দেশের সেনারা সীমান্তে গুলি বিনিময় করেছে।

এ ছাড়া হামলার প্রতিক্রিয়ায় দুই প্রতিবেশী রাষ্ট্র একে অপরের বিরুদ্ধে সীমান্ত বন্ধ, কূটনীতিক নানা পদক্ষেপ নিচ্ছে।পাকিস্তানশাসিত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার উল হক জানান, সীমান্তবর্তী এলাকাগুলোর মানুষের জন্য দুই মাসের খাদ্য মজুদ এবং জরুরি পণ্যের সরবরাহ নিশ্চিত করতে এক বিলিয়ন রুপির জরুরি তহবিল গঠন করা হয়েছে।

আনোয়ার উল হক আরো জানান, ভারতের সম্ভাব্য সামরিক হামলা মোকাবেলার প্রস্তুতি হিসেবে এসব এলাকার সড়ক রক্ষণাবেক্ষণে সরকার ও বেসরকারি যন্ত্রপাতি নিয়ে সর্বাত্তক প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান।

পেহেলগামে হামলার জবাব দিতে গত মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সেনাবাহিনীকে ‘সম্পূর্ণ অভিযানের স্বাধীনতা’ দিয়েছেন।

 সামরিক উত্তেজনা বৃদ্ধির কারণে পাকিস্তানশাসিত কাশ্মীরে বৃহস্পতিবার থেকে এক হাজারেরও বেশি মাদরাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।কাশ্মীরের পুরো অঞ্চলকে দুই দেশই নিজেদের বলে দাবি করে। অঞ্চলটি নিয়ে ভারত ও পাকিস্তান ১৯৪৭ সাল থেকে একাধিকবার পূর্ণ যুদ্ধে জড়িয়েছে।

খবর: এএফপি

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সীমান্তে উত্তেজনা, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুদের নির্দেশ

আপডেট এর সময় : ০১:০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫