Dhaka ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিসা কারখানার শ্রমিকদের সঙ্গে বৈষম্যবিরোধীর নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:৫৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

সাভারের আশুলিয়ায় একটি সিসা কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইংসহ বৈষম্যবিরোধীর ৮ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৪ মে) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতরা হলেন এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন (২৭), বৈষম্যবিরোধী আন্দোলনের সাভার উপজেলার যুগ্ম সদস্যসচিব তৌহিদুল ইসলাম সানভী (২৩), সিনিয়র মুখ্য সংগঠক হৃদয় হাসান (২৪), সিটি ইউনির্ভাসিটি শাখার সদস্যসচিব তাওহিদুল ইসলাম শান্ত (২৪), সজীব, ফাহাদ, মেহেদী ও সৈয়দ ইমন।এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন বলেন, ‘বুধবার রাতে আমরা শিমুলিয়া এলাকায় ঘুরতে গেলে সেখানে একটি কারখানায় অবৈধভাবে সিসা পোড়ানোর ঘটনা দেখতে পাই। তখন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থলের ভিডিও ধারণ করে দিতে বলেন। পরে ভিডিও ধারণ শেষে গোহাইলবাড়ী এলাকায় এলে একটি মাইক্রো ও মোটরসাইকেলযোগে ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করেন।

এতে আমাদের ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন।’স্থানীয় বাসিন্দারা জানায়, দীর্ঘদিন ধরে মাহাদী হাসান বুলবুল নামের এক ব্যক্তি সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে অবৈধভাবে সিসা কারখানাটি পরিচালনা করে আসছে। এই কারখানা থেকে নির্গত ধোঁয়ার কারণে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি এখানকার জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়েছে। বিষয়টি এর আগে প্রশাসনকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন। তিনি জানান, শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী এলাকায় রাতে একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সিসা কারখানার শ্রমিকদের সঙ্গে বৈষম্যবিরোধীর নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

আপডেট এর সময় : ১১:৫৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫