Dhaka ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দানে জনসমুদ্র; ‘আমরা শাসক নই, আপনাদের চৌকিদার হতে চাই’- ডা. শফিকুর রহমান

--প্রেরিত ছবি

সিলেট ব্যুরো চিফ:

সিলেটের পুণ্যভূমিতে (৭ ফেব্রুয়ারী) শনিবার বিকেলে যেন তিল ধারণের ঠাঁই ছিল না। আলিয়া মাদ্রাসা মাঠ ছাপিয়ে জনস্রোত আছড়ে পড়েছিল আশপাশের রাস্তাঘাটে। জামায়াতে ইসলামী আয়োজিত এই বিশাল নির্বাচনী জনসভায় জনতার ঢল নামে। তা দেখে আপ্লুত দলটির আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন, “একবার দায়িত্ব দিয়ে দেখুন, আগামী পাঁচ বছরেই তরুণ প্রজন্ম ও মা-বোনদের স্বপ্নের নতুন বাংলাদেশ উপহার দেব।”
জনসভার প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা শাহজালাল (র.)-এর উত্তরসূরী। গত ৫৪ বছর ধরে দেশে জুলুমের রাজনীতি চলছে, যার সবচেয়ে বড় শিকার জামায়াতে ইসলামী। কিন্তু ৫ আগস্টের পর আমরা ঘোষণা দিয়েছি, আমরা প্রতিশোধ নেব না। আমরা ক্ষমা করে দিয়েছি। অনেকে মামলা-বাণিজ্য করলেও জামায়াত এক চুলও নীতি থেকে বিচ্যুত হয়নি।”
দেশের টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াত আমির বলেন, “৫৪ বছর ধরে সবাই কম-বেশি চুরি করেছে। আমরা দায়িত্ব পেলে দুর্নীতিবাজদের শান্তিতে থাকতে দেব না। জনগণের লুটে নেওয়া টাকা তাদের পেটের ভেতর থেকে বের করে আনা হবে। ঘুষ ও চাঁদাবাজির কোনো সুযোগ এই দেশে আর থাকবে না।” সিলেটের উন্নয়ন ও খনিজ সম্পদের হিস্যা সিলেটের অবহেলিত জনপদ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ, খনিজ সম্পদে ভরপুর সিলেটবাসীই তাদের সঠিক হিস্যা পাচ্ছে না। এখনো অনেক ঘরে গ্যাস-বিদ্যুৎ পৌঁছায়নি, যা আমরা নিশ্চিত করব। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে কেবল নামেই আন্তর্জাতিক। আমরা একে সত্যিকারের কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করব। তিনি বলেন, ‘জাল যার জলা তার’ নীতি বাস্তবায়ন করা হবে এবং কৃষকদের হাতে আধুনিক সরঞ্জাম তুলে দেওয়া হবে। চা বাগানের সন্তানদের শিক্ষার দায়িত্ব নেবে রাষ্ট্র।
সিলেটে মাদক ও অসামাজিক কার্যকলাপ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি এগুলো বন্ধের প্রতিশ্রুতি দেন। এছাড়া নিজের ‘এক্স’ (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে মা-বোনদের অবমাননাকর পোস্ট দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “যারা মা-বোনদের সম্মান দিতে জানে না, তারা হীন ষড়যন্ত্র করেছে। চোর ধরা পড়েছে, কিন্তু এখনো কিছু মানুষ নির্লজ্জভাবে তাদের পক্ষ নিচ্ছে।” সিলেটের সন্তান হিসেবে আবেগঘন কণ্ঠে ডা. শফিকুর রহমান বলেন, “আমি আপনাদের কোলে লালিত হয়েছি। আজ আমীর হিসেবে নয়, আপনাদের ঘরের সন্তান হিসেবে দাঁড়িয়েছি। আমাদের একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক হবো না, আপনাদের সেবক ও চৌকিদার হয়ে কাজ করব।”
এদিনের সমাবেশে সিলেট মহানগর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী যোগ দেন। উল্লেখ্য যে, জামায়াতের ইতিহাসে সিলেটে এবারই প্রথম নারী সমর্থকদের রেকর্ডসংখ্যক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রার্থীরা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে আমিরে জামায়াত সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীদের জনগণের সামনে পরিচয় করিয়ে দেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Syed Enamul Huq

Popular Post

স্যাম্পল পোস্ট ফর ডিলেট

সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দানে জনসমুদ্র; ‘আমরা শাসক নই, আপনাদের চৌকিদার হতে চাই’- ডা. শফিকুর রহমান

Update Time : ০১:৩৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬