Dhaka ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান-আনিসুলের মামলার সাক্ষী ‘জুলাইযোদ্ধা’ আমিনের ওপর হামলা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:১৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

--হামলার শিকার আদাম বিন আমিন।

অনলাইন ডেস্ক:

রাজধানীর মিরপুরে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ১৭ বছর বয়সী এক কিশোরের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী আদাম বিন আমিন ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচিত। সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার সাক্ষী। আগামী ৩ মার্চ ওই মামলায় আদালতে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে আমিনের।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম গণমাধ্যমে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর মা খাদিজা আমিন (৫৫) মিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সালমান-আনিসুলের মামলার সাক্ষী ‘জুলাইযোদ্ধা’ আমিনের ওপর হামলা

আপডেট এর সময় : ১১:১৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬