সারা দেশে বিআরটিএর ৩৫ অফিসে অভিযান চালাচ্ছে দুদক

অনলাইন ডেস্কঃ

সারা দেশে একযোগে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিসি)- এর ৩৫টি অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৭ মে) দুদকের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

দুদক জানায়, নানা অভিযোগের ভিত্তিতে সংস্থাটির এনফোর্সমেন্ট টিমের পক্ষ থেকে পরিচালিত হচ্ছে এই অভিযান।

এর আগে গত মাসে দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসে একযোগে অভিযান চালায় দুদক।

নানা অভিযোগের প্রেক্ষিতে সংস্থাটি বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *