Dhaka ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক আরেক এমপির থেকে ৫ কোটি টাকার চেক নেন রিয়াদ

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৪৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • 2

--আব্দুর রাজ্জাক রিয়াদ

অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের আমলের সাবেক আরেক সংসদ সদস্যের কাছ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ পাঁচ কোটি টাকার চেক নেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার তার বাসা থেকে দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। সূত্র বলছে, উদ্ধারকৃত চেকটি সাবেক ওই সংসদ সদস্যের।

অভিযোগ অনুযায়ী, রিয়াদের নেতৃত্বে একটি দল সাবেক এমপি আব্দুল কালাম আজাদের অফিসে হামলা চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকার চেক নিয়ে যায়।

আজ বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কলাবাগান থানায় আলাদা একটি মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত চেক চারটি জনতা ব্যাংকের।

গত ২৬ জুলাই গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে রিয়াদসহ পাঁচজনকে আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং রিয়াদসহ চারজন বর্তমানে সাত দিনের রিমান্ডে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সাবেক আরেক এমপির থেকে ৫ কোটি টাকার চেক নেন রিয়াদ

আপডেট এর সময় : ১২:৪৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫