Dhaka ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক অর্থমন্ত্রী মুহিতের কুলখানি ও দোয়া মাহফিল আজ

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৪:৩৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কুলখানি আজ শনিবার অনুষ্ঠিত হবে। আজ বাদ আসর ঢাকার গুলশানের আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই মিলাদ ও দোয়ায় অংশ নিতে তাঁর আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফিরাতের জন্য তাঁর পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন।

আবুল মাল আবদুল মুহিত গত ২৯ এপ্রিল দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ১ মে সিলেটের রায়নগরের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সাবেক অর্থমন্ত্রী মুহিতের কুলখানি ও দোয়া মাহফিল আজ

আপডেট এর সময় : ০৪:৩৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২