সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ও অন্তত ১২জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে খুলনা পাইকগাছা সড়কের তালা উপজেলার সাহাপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাজ্জাদ সরদার (৪৬)। তিনি উপজেলার আমানুল্লাহপুর গ্রামের সেফাতুল্যা সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শী সেলিম শেখ জানান, সকালে খুলনা থেকে
পাইকগাছা অভিমুখে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (খুলনা-জ-০৫০০২২) তালার সাহাপুর এলাকায় পৌঁছালে সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই সাজ্জাদ হোসেন নীচে চাপা পড়ে মারা যান। এ সময় আহত হয়েছে আরো প্রায় ১২ জন। আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রসংগত উল্লেখ্য যে, সাজ্জাদ তার মৃত ভগ্নিপতি পাইকগাছার শহিদুল ইসলামের জানাযায় শরিক হতে খুলনা থেকে সকালে রওনা হয়ে সড়ক দূর্ঘটনায় নিজেই লাশ হয়ে বাড়িতে ফিরলেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শিরোনাম :
সাতক্ষীরার তালায় গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১২
-
Syed Enamul Huq
- আপডেট এর সময় : ০৮:৩১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- 1
ট্যাগ :
জনপ্রিয় খবর










