সহিংসতায় থাকতে পারে জঙ্গিগোষ্ঠীর যোগসাজশ : সিটিটিসি প্রধান

অনলাইন ডেস্কঃ

কোটা সংস্কার আন্দোলনের নামে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে ব্যাপক সহিংসতা ও নাশকতামূলক কার্যক্রম পরিচালনার নেপথ্যে উগ্রপন্থী বা জঙ্গি সংগঠনের কারো যোগসাজশ থাকতে পারে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান। গতকাল বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, ‘যেহেতু নরসিংদী কারাগারে হামলার ঘটনা ও জঙ্গি ছিনতাই হয়েছে বা ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে; আর এ আন্দোলনে যারা নাশকতা চালিয়েছে ও উসকানি দিয়েছে আমরা এ রকম দু-একটি গ্রুপকে শনাক্ত করেছি। একজনকে মঙ্গলবার শনাক্ত করেছি, যাঁকে এর আগে জঙ্গিবাদে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল।

আন্দোলনের নামে কারাগারে হামলা করে জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা ছিল কি না, জানতে চাইলে সিটিটিসিপ্রধান বলেন, কারাগারে হামলাকারীরা সব কয়েদিকে মুক্ত এবং সব গোলাবারুদ লুট করেছে। সুরক্ষিত সেলে হামলা চালিয়ে জঙ্গিদেরও ছাড়িয়ে নিয়ে যায়। তাদের পরিকল্পনা না থাকলে জঙ্গি সেলে গিয়ে তালা ভাঙা হতো না।

তিনি বলেন, নরসিংদী কারাগারে হামলায় সরাসরি জড়িত সবাইকে শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *