Dhaka ০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ট্রাকচাপায় মাদরাসার প্রভাষক নিহত

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
  • 1
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের (ঢাকা-সিলেট) মহাসড়কের রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় দেলোয়ার হোসেন (৪৮) নামের এক প্রভাষক নিহত হয়েছেন।
শনিবার (৮ জানুয়ারী) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ দেলোয়ার হোসেন নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভূবন গ্রামের আব্দুল হাফিজের ছেলে। তিনি জেলার আখাউড়া উপজেলাধীন রাণীখার সৈয়দ এমদাদুল বারী গাউছিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ছিলেন।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজালাল আলম জানান, কুট্টাপাড়া এলাকায় হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক ওই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে নিহতের স্বজনরা তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছে।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সরাইলে ট্রাকচাপায় মাদরাসার প্রভাষক নিহত

আপডেট এর সময় : ০১:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২