Dhaka ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে যাচ্ছে : আব্দুল হালিম

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১০:০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • 1

--মাওলানা আব্দুল হালিম

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বিএনিপর প্রতি সতর্কবার্তা জানিয়ে বলেছেন, জুলাই সনদ নিয়ে সরকারের ভূমিকা জনগণ সন্দেহের চোখে দেখছে। সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে যাচ্ছে।

বুধবার (২ এপ্রিল) রাজধানীর মগবাজার নজরুল একাডেমিতে জামায়াতে ইসলামী রমনা থানার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাওলানা আব্দুল হালিম বলেন, যারা জামায়াতে ইসলামীর কবর রচনা করতে চেয়েছে তাদের পালিয়ে যেতে হয়েছে। জনগণের পালস্ বুঝতে না পারলে আবারো দেশ ছেড়ে যেতে হতে পারে।

মহানগরীর মজলিসে শুরা সদস্য ও রমনা থানা আমির মো. আতিকুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি ফারুক হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রমনা থানা নায়েবে আমির অ্যাডভোকেট সুলতান উদ্দিন, থানা অফিস ও বায়তুলমাল সম্পাদক আকবর হোসেন, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য আবু মুসা প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে রমনা থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, ‘জাতিকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে ক্ষমতায় গিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে জাতির সঙ্গে প্রতারণা করছে।

জনগণ রাজপথে নেমে আসলে সরকারের অহংকার আর দাম্ভিকতা ধূলোয় মিশে যাবে।’
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সরকার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে যাচ্ছে : আব্দুল হালিম

আপডেট এর সময় : ১০:০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬