Dhaka ০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার প্রতিবন্ধীদের স্বনির্ভর করে গড়ে তুলছে: দীপু মনি

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:৪১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • 2

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি বলেছেন, প্রশিক্ষণ দিয়ে প্রতিবন্ধীদের স্বনির্ভর করে গড়ে তোলা হচ্ছে। প্রতিবন্ধীরা প্রশিক্ষণ নিয়ে নিজেরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এ ক্ষেত্রে  সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীতে অবস্থিত শারিরীক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট মৈত্রী শিল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা যে ভাতা পান তা তাদের চলার জন্য নয়।

এর আগে মন্ত্রী প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ও বিভাগ ঘুরে দেখেন। এক পর্যায়ে মন্ত্রী বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

মন্ত্রীর সঙ্গে ছিলেন শারিরীক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট মৈত্রী শিল্প টঙ্গীর নির্বাহী পরিচালক মো. সেলিম খান (যুগ্ম সচিব), সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মেহেদী হাসান, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সরকার প্রতিবন্ধীদের স্বনির্ভর করে গড়ে তুলছে: দীপু মনি

আপডেট এর সময় : ১১:৪১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪