Dhaka ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার খুব নাজুক অবস্থায় আছে : রনি

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৬:৫৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • 1

--সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।

অনলাইন ডেস্কঃ

সরকার খুব নাজুক অবস্থায় আছে মন্তব্য করে সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, ‘রাষ্ট্রের যে সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে, তাদের সঙ্গে সরকারের যে বোঝাপড়া, লেনদেন এটাতে যে ফাটল ধরেছে; এটা বলার মতো নয়।’

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওবার্তায় তিনি বলেন, ‘যারা সরকার ঘনিষ্ঠ লোকজন, তারা গত তিন মাসে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড, তাদের যে কো-অপারেশন এবং সরকারের যে মনোভাব; এগুলো নিয়ে নিজেদের মধ্যে যে আলাপ-আলোচনা করছে— সেগুলো এখানে প্রকাশ্যে বলা সম্ভব নয়। যে কথার একমাত্র কনক্লুশন হলো— সরকার অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে এখান থেকে চলে যেতে চাচ্ছে।’

‘তবে এর জন্য সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য যে হাতিয়ার বা শক্তি, সেটা হলো বিএনপি।

‘এই গ্রুপটিকে যারা সরকারের কর্তা ব্যক্তি তারা কোনো অবস্থাতেই রাগান্বিত করতে চাচ্ছে না। এর ফলে গত ১৪ মাসে যা কিছু ঘটেছে, এতে যদি ক্ষমতা হস্তান্তরিত হয় এবং সেটা সংগত কারণে ক্ষমতা বিএনপির দিকে যদি যায়; তাহলে তার পরিণতি এখন যারা সরকারে রয়েছেন, বেশির ভাগ লোকের জন্য ভালো হবে না।’

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সরকার খুব নাজুক অবস্থায় আছে : রনি

আপডেট এর সময় : ০৬:৫৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫