Dhaka ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি ১৫ চিনিকলের ১৪টিই এখন লোকসানে

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুয়ামূন জাতীয় সংসদে জানিয়েছেন, দেশের সরকারি ১৫টি চিনিকলের মধ্যে ১৪টিই এখন লোকসানে রয়েছে। কেরু অ্যান্ড কোং নামের চিনিকলটি একমাত্র লাভে রয়েছে। আজ রবিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এসংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের সংসদ সদস্য আলী আজম।

জবাবে মন্ত্রী আরো জানান, গত ২০২০-২১ মাড়াই মৌসুম থেকে সরকারি সিদ্ধান্তে অলাভজনক ১৪টি চিনিকলের মধ্যে ছয়টি চিনিকলের (পঞ্চগড়, সেতাবগঞ্জ, শ্যামপুর, রংপুর, পাবনা ও কুষ্টিয়া) আখ মাড়াই কার্যক্রম স্থগিত আছে।

আওয়ামী লীগের হাবিবর রহমানের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, দেশে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের জন্য শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) পাঁচটি জেলায় কৃষিভিত্তিক শিল্পনগরী বা শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।

সেগুলো হলো বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, ঠাকুরগাঁও; বিসিক মধুপুর শিল্প পার্ক (আনারসসহ কৃষিপণ্য প্রক্রিয়াকরণ) টাঙ্গাইল; বিসিক উত্তরাঞ্চল কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প পার্ক, বগুড়া; বিসিক কৃষি প্রক্রিয়াকরণ শিল্পনগরী, রংপুর এবং বিসিক কৃষিপণ্য প্রক্রিয়াকরণ শিল্প পার্ক, মেহেরপুর।

একই দলের দিদারুল আলমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, চট্টগ্রামের বাড়বকুণ্ডে অবস্থিত চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স কারখানা পুনরায় চালু করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কারখানা প্রাঙ্গণে একটি নতুন ক্লোর-অ্যালকালি এবং ক্লোরিন সম্পর্কিত বেসিক কেমিক্যাল, কমপাউন্ড (পিভিসি) প্লান্ট স্থাপনের লক্ষ্যে পেশাদার উপযুক্ত পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থ-কারগরি সম্ভাব্যতা সমীক্ষা সম্পাদনের নিমিত্ত একটি প্রতিষ্ঠান থেকে আরএফপির প্রস্তাব পাওয়া গেছে। প্রাপ্ত প্রস্তাবটি মূল্যায়নের কার্যক্রম চলমান।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সরকারি ১৫ চিনিকলের ১৪টিই এখন লোকসানে

আপডেট এর সময় : ১২:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২