Dhaka ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবীদের জন্য বরাদ্দ ৮১ হাজার ৫৮০ কোটি টাকা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৯:৩৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
  • 1
অনলাইন ডেস্কঃ
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় রাখা হয়েছে ৮১ হাজার ৫৮০ কোটি টাকা, যা গত বছরের তুলনায় তিন হাজার ৬৮৬ কোটি বেশি। এর মধ্যে কর্মকর্তাদের বেতন বাবদ ১২ হাজার ৭৫৮ কোটি টাকা ও কর্মচারীদের বেতন বাবদ ২৯ হাজার ৪০৩ কোটি টাকা ব্যয় হবে। কর্মকর্তা-কর্মচারীদের ভাতা বাবদ ব্যয় হবে ৩৯ হাজার ৪১৯ কোটি টাকা।২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে ৭৭ হাজার ৮৯৪ কোটি টাকা ব্যয় হয়।

টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা নিয়ে নতুন অর্থবছরের জন্য সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত এই ব্যয় বিদায়ি অর্থবছরের সংশোধিত বাজেটের (সাত লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা) চেয়ে ১১.৫৬ শতাংশ বেশি।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সরকারি চাকরিজীবীদের জন্য বরাদ্দ ৮১ হাজার ৫৮০ কোটি টাকা

আপডেট এর সময় : ০৯:৩৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪