Dhaka ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৯:৩২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • 2

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সম্মিলিত সামরিক বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী-২০২৪ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৪ মার্চ) রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে সেনা, নৌ ও বিমানবাহিনীর এই সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করেন সরকারপ্রধান।

সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন স্টল ও প্যাভেলিয়ন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী এবং সমরাস্ত্রগুলো পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রীকে স্টল ও সমরাস্ত্রের পরিচিতি ব্রিফ করা হয়।

এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সেনাপ্রধান, নৌবাহিনীর প্রধান, বিমানবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সংসদ সদস্য, সংশ্লিষ্ট সচিব, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে ২৬ থেকে ৩০ মার্চ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে এ সমরাস্ত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আপডেট এর সময় : ০৯:৩২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪