পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সবসময় জনগণের পাশে থাকব, তাদের পরিপূর্ণভাবে সেবা করব। জনগণকে দেওয়া প্রতিটি অঙ্গীকারই একে একে পূরণ করব। নৌকা প্রতীকের ওপর আপনারা আস্থা রেখেছেন, আপনাদের সিদ্ধান্তকে সম্মান জানাব। সবাইকে জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।
আজ শুক্রবার রাজধানীর সবুজবাগের পূর্ব বাসাবো প্রিন্স গার্ডেন মাঠে শীতার্তদের মধ্যে ৩ হাজার কম্বল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘আগামী পাঁচ বছর আপনাদের সেবা করে যাব।
সমাজের কিছু কিছু মানুষের জন্য আমাদের বিশেষ ভাবনা, বিশেষ পরিকল্পনা আছে। সেই বোধ থেকেই আজকের আয়োজন। শীতের তীব্রতা বাড়ায় আপনাদের পাশে থাকতে এসেছি।’











