Dhaka ১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৭:১৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • 3

--ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ

গণহত্যার কালরাত এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন প্রচারমাধ্যমে একযোগে সম্প্রচার হবে প্রধানমন্ত্রীর ভাষণ।

আজ সোমবার (২৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

‘জাতীয় গণহত্যা দিবস’ পালনে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ২৫ মার্চ রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে এক মিনিট আলো নিভিয়ে প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। আগামীকাল দেশে পালিত হবে মহান স্বাধীনতা দিবস। ইতোমধ্যে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য যাবতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট এর সময় : ০৭:১৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪