সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই : চিফ হুইপ

অনলাইন ডেস্ক:

সংসদের আচরণ নিয়ে দিক নিদর্শনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন একটি কার্যকর ও প্রাণবন্ত জাতীয় সংসদ গড়ার প্রত্যাশা করা হচ্ছে। তিনি বলেন, ‘সংসদে আলোচনার মাধ্যমে দেশের সব সমস্যার সমাধান করতে চাই। দেশের মানুষের জীবনমান উন্নয়ন করাই আমাদের প্রধান লক্ষ্য।’

চিফ হুইপ বলেন, ‘আমরা চাই বিরোধী দল সংসদে গঠনমূলক ভূমিকা পালন করুক। তাদের যেকোনো যৌক্তিক সমালোচনা ও সহযোগিতাকে আমরা স্বাগত জানাব।’ প্রথম অধিবেশনে জরুরি কয়েকটি সংসদীয় কমিটি হবে বলে জানান চিফ হুইপ। তিনি বলেন, ‘অর্ডিনেন্স পাসে কমিটি হবে।’

সংসদ উপনেতা, স্পিকার নিয়োগের বিষয়ে তিনি বলেন, ‘সংসদ উপনেতা কে হবেন তার সিদ্ধান্ত হয়নি এখনো। তবে সংসদ নেতা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের বিষযে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *