Dhaka ০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলন করে এনসিপির ১৫ নেতার একযোগে পদত্যাগ

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৭:৩৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২ সদস্য বিশিষ্ট উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে ১৫ জনের পদত্যাগের খবর পাওয়া গেছে। পদত্যাগ করা ৫ যুগ্ম সমন্বয়কারী ও ১০ সদস্যের সবাই সম্প্রতি প্রকাশিত ওই সমন্বয় কমিটিকে লিখিত আকারে প্রত্যাখ্যান করেছেন।

গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে প্রেস বিজ্ঞপ্তি মারফত গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়।

পদত্যাগ করা ৫ যুগ্ম সমন্বয়কারী হলেন- মো. মমিনুল ইসলাম আরব, মনিরুল ইসলাম মনির, সিরাজুল ইসলাম সোহাগ, রাশিদুল জামান রাসেল ও জসীম উদ্দীন।

১০ সদস্য হলেন- মো. দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম শান্ত।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নকলা উপজেলা সমন্বয় কমিটি প্রত্যাখ্যান পূর্বক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক/সদস্য সচিব বরাবর আলাদাভাবে পদত্যাগপত্র প্রেরণ করেছেন। এ বিষয়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানোর পাশাপাশি তাদের পদত্যাগপত্রে ওই কমিটি প্রত্যাখ্যানের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলার প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির আকাশ একজন অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য ব্যক্তি।

এ প্রেক্ষাপটে আত্মবিশ্লেষণমূলক চিন্তাভাবনা শেষে আমরা সম্মিলিতভাবে জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয় কমিটির স্ব স্ব পদ থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করি। সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার আমরা একযোগে পদত্যাগ করার পাশাপাশি নকলা উপজেলা সমন্বয় কমিটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।’দলীয় সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সাক্ষরিত নকলার মো. হুমায়ুন কবির আকাশকে প্রধান সমন্বয়কারী ও ১০ জনকে যুগ্ম সমন্বয়কারী এবং ২১ জনকে সদস্য করে মোট ৩২ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির অনুমোদন প্রদান করেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সংবাদ সম্মেলন করে এনসিপির ১৫ নেতার একযোগে পদত্যাগ

আপডেট এর সময় : ০৭:৩৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫