বর্তমান সময়ে দল হিসেবে আওয়ামী লীগ সংকটে আছে বলে স্বীকার করেছে। ৫ আগস্ট দলের সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর থেকে সংকটে আওয়ামী লীগ।
শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপনে প্রভাবশালী নেতারা। বেশ কয়েকজন আছেন কারাগারে।
এমন পরিস্থিতি নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে।
আওয়ামী লীগের পেজে দেওয়া ওই নির্দেশনায় বলা হয়েছে, প্রিয় আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীবৃন্দ, দলের সংকটময় সময়ে আপনারাই আশার আলো।
তবে আওয়ামী লীগের পেজে ঘেঁটে দেখা গেছে, পেজটিতে নেতাকর্মীদের দিকনির্দেশনার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা হয়। ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে ভুয়া তথ্য বা গুজব ছড়ানোর অভিযোগ আছে পেজটির বিরুদ্ধে।














Leave a Reply