শৈলকুপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধিঃ

জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা, ডেঙ্গু, জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম এবং উপজেলার সার্বিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে শৈলকুপা উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা এস,এম রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ওয়াহিদুজ্জামান ইকু,বগুরা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য  ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন শৈলকুপা প্রেসক্লাবের নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, প্রচার সম্পাদক রাজীব মাহমুদ টিপু,নির্বাহী সদস্য এইচ এম ইমরান, এম হাসান মুসা,সদস্য শেখ ইমন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *