Dhaka ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ হলো হজ ফ্লাইট, সৌদিতে পৌঁছেছেন ৭৯ হাজার ১৬৪ জন

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৭:১৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • 3

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ থেকে চলতি বছরের পবিত্র হজের সব ফ্লাইট সফলভাবে শেষ হয়েছে। নিবন্ধিত সব হজযাত্রী ইতোমধ্যেই সৌদি আরবে পৌঁছেছেন। সৌদি আরবে পৌঁছেছেন ৭৯ হাজার ১৬৪ বাংলাদেশি হজযাত্রী। তবে এবারের হজে গিয়ে এখন পর্যন্ত ২৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

হজ বুলেটিন অনুযায়ী, এবার মোট ২০১টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ ৭৯ হাজার ১৬৪ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৩ হাজার ৯২৬ জন। পবিত্র হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা শেষ হবে ৩০ জুন।

এদিকে, সৌদি আরবে মারা যাওয়া ২৪ জন বাংলাদেশির মধ্যে ১৭ পুরুষ এবং ৭ নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ১৫ এবং মদিনায় ৯ জন মারা গেছেন। সবশেষ ২২ মে মক্কায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম (৬১) নামের এক হজযাত্রী মারা গেছেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

শেষ হলো হজ ফ্লাইট, সৌদিতে পৌঁছেছেন ৭৯ হাজার ১৬৪ জন

আপডেট এর সময় : ০৭:১৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬