‘শেষবারের মতো বাবাকে ছুঁয়ে দেখতে চাই’

অনলাইন ডেস্কঃ

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস বলেছেন, আমার বাবাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে চাই। বাবা কতটা কষ্ট পেয়েছে, তা তাকে দেখে বুঝতে চাই। একজন মানুষ মানুষকে এমনভাবে কী করে মারতে পারে?

শুক্রবার (২৪ মে) দুপুরে ভারতে খুন হওয়া ঝিনাইদহের কালীগঞ্জে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বাড়ির সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মুমতারিন বলেন, ‘এভাবে আমার বাবাকে কেটে কেটে টুকরা করা হয়েছে, আমি জীবনেও ভুলতে পারব না।

তিনি বলেন, ‘আমার বাবার কালীগঞ্জে এতটাই জনপ্রিয়তা ছিল, তার জনপ্রিয়তা দেখেই তাকে আটকানোর জন্য মিথ্যা মামলা দিয়ে অপপ্রচার চালানো হয় এক সময়।

সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান মুমতারিন। তিনি বলেন, ‘আমার বাবার হত্যাকাণ্ডের সঙ্গে যার নাম আসছে, তাকে বিদেশ থেকে নিয়ে আসেন।

আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। একে একে খুলতে শুরু করেছে রহস্যের জাল।

অপরদিকে আনার হত্যাকাণ্ডে সিআইডির পক্ষ থেকে অভিযুক্ত জিহাদ হাওলাদারের ১৪ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। তবে ১২ দিনের পুলিশি (সিআইডি) রিমান্ড মঞ্জুর করেছেন পশ্চিমবঙ্গের বারাসাত আদালত।

এর আগে গত ১১ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। পর দিন ১২ মে সন্ধ্যা ৭টার দিকে তিনি কলকাতায় তার পূর্বপরিচিত বন্ধুসম্পর্কীয় গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন। এরপর ২২ মে আনোয়ারুল আজিম নিহত হওয়ার বিষয়টি জানাজানি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *