Dhaka ০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা ধারণা করতে পারেননি তাঁর পতন হবে: পিনাক রঞ্জন

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৪:৩১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • 3

--Sheikh Hasina & Pinak Ranjon

Online Desk:
আন্দোলনে শেখ হাসিনার পতন হবে, তা তিনি ধারণা করতে পারেননি বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক বিশেষ সচিব পিনাক রঞ্জন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।বাংলাদেশে যা ঘটছিল ভারত কী তা জানত—এমন প্রশ্নের জবাবে পিনাক রঞ্জন বলেন, ‘অবশ্যই আমরা জানতাম। তবে প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা তাঁর পতন হবে সেটা ধারণাও করতে পেরেছিলেন কি না।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে পিনাক রঞ্জন বলেন, ‘সুপ্রিম কোর্ট কোটার অনুপাত ৭ শতাংশ করার পরে বিক্ষোভ প্রশমিত হবে বলে মনে করেছিলাম। এসব বিক্ষোভ চলাকালে ৩০০ জনের বেশি নিহত হয়।
নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৭-০৯ সাল মেয়াদে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন পিনাক রঞ্জন। এর আগে তিনি ১৯৯৯-২০০২ মেয়াদে ঢাকায় ডেপুটি হাইকমিশনার ছিলেন। সম্প্রতি তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের কূটনীতি বিষয়ক সম্পাদক শুভজিত্ রায়কে দেওয়া সাক্ষাত্কারে ৫ আগস্টের আগের প্রেক্ষাপট নিয়ে কথা বলেন।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

শেখ হাসিনা ধারণা করতে পারেননি তাঁর পতন হবে: পিনাক রঞ্জন

আপডেট এর সময় : ০৪:৩১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪