শেখ হাসিনার সরকার সুষম ও টেকসই উন্নয়নে বিশ্বাস করে

অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সুষম ও টেকসই উন্নয়নে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে দুই দিনব্যাপী আয়োজিত লিডারশিপ, টেকনোলজি অ্যান্ড ট্রেন্ডজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘ইনফোকম ঢাকা ২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি,  দ্য  ডেইলি স্টার, আইসাকা ঢাকা চ্যাপ্টার এবং জেসিআই বাংলাদেশের সহযোগিতায় ভারতের এবিপি গ্রুপ এই সম্মেলন আয়োজন করেছে। সম্মেলনের এবারের থিম নির্ধারণ করা হয়েছে ‘সাসটেইনেবল ডিসরাপশন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *