Dhaka ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শীতেও হতে পারে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:০০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • 1

--ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

শীতের মধ্যেও শিলাবৃষ্টিসহ বজ্রঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ফেব্রুয়ারি মাসের শেষদিকে হতে পারে এই ঝড়। এ ছাড়া আগামী তিন মাসের মধ্যে কয়েকটি শৈত্যপ্রবাহ হতে পারে বলেও সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।

চলতি ডিসেম্বর থেকে ৩ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ১ থেকে ২ দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে।আবহাওয়া অফিস জানায়, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ৩ থেকে ৮টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে কয়েকটি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে, যেখানে তাপমাত্রা ৪-৬ ডিগ্রির মধ্যে নেমে আসতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদীর অববাহিকা ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, যা কখনো কখনো দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এ ছাড়া ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে। 

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

শীতেও হতে পারে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়

আপডেট এর সময় : ১২:০০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫