ডাকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, রোকেয়া হলে এক শিক্ষার্থীর হাতে দেওয়া ব্যালটে ছাত্র সাদিক কায়েম এবং এস এম ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া ছিল। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে সাংবাদিকদের তিনি এ অভিযোগ জানান।
আবিদুল ইসলাম বলেন, রোকেয়া হল থেকে গুরুতর অভিযোগ আমাদের কাছে এসেছে। আমি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে রোকেয়া হলে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি।










Leave a Reply