Dhaka ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৯:৫৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • 2

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানান সরকারপ্রধান।

এরপর সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়।

এর আগে ১১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পায় আওয়ামী লীগ।

জাতীয় পার্টি ১১টি আসনে জয় পায়। দু’টিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোটগ্রহণ স্থগিত আছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট এর সময় : ০৯:৫৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪