Dhaka ১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধীদের কর্মসূচি

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:২৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • 1

--ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ
নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বৃহস্পতিবার রাত ৮টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে তারা।আজ বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড পেজে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সিলেটে এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বৈষম্যবিরোধীদের দাবি, এমসি কলেজের শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবির হামলা করেছে।

আজ রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বৈষম্যবিরোধীরা। কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সবাইকে আহ্বান করা হয়েছে।এমসি কলেজ সূত্রে জানা গেছে, কুয়েটের সংঘর্ষের ঘটনায় প্রকাশিত একটি নিউজে কমেন্ট করেছিলেন সিলেট এমসি কলেজ ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ। সেই ঘটনায় তার ওপর হামলা করা হয়।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধীদের কর্মসূচি

আপডেট এর সময় : ১২:২৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫