Dhaka ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বাধায় আওয়ামীপন্থী শিক্ষকদের সিনেট ভবন ত্যাগ।

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:৪৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • 1

সকালবেলা প্রতিবেদকঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২ তম সিনেট অধিবেশনে আওয়ামী লীগের দোসর সিনেট সদস্যদের প্রবেশে বাধা দিয়েছে শিক্ষার্থীরা। একইসাথে জুলাই সহযোদ্ধা সিনেটরদের লাল গোলাপ দিয়ে বরণ করে নিয়েছেন তারা। এসময় ” আওয়ামিলীগের ঠিকানা, এই সিনেটে হবে না,। আওয়ামী দোসরদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও,। জুলাই সহযোদ্ধাদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জুলাই সহযোদ্ধাদের, লাল গোলাপ শুভেচ্ছা ” ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

শিক্ষার্থীদের তোপের মুখে এসময় তিনজন আওয়ামীপন্থি শিক্ষক সিনেট কক্ষ পরিত্যাগ করেন। তারা হলেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. যুগল কৃষ্ণ দাস, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. শফিক-উর রহমান এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. নিগার সুলতানা।

উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান, উপ-উপাচার্য ( প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব, ব্যারিস্টার শিহাব উদ্দিন সহ জুলাই সহযোদ্ধা সিনেটরদের লাল গোলাপ দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

শিক্ষার্থীদের বাধায় আওয়ামীপন্থী শিক্ষকদের সিনেট ভবন ত্যাগ।

আপডেট এর সময় : ১১:৪৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫