Dhaka ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ আবু সাঈদের বাড়িতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০২:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • 1

--প্রেরিত ছবি

গাজীপুর প্রতিনিধিঃ

ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে দেখা করতে পৌঁছেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ্। আজ
শুক্রবার বেলা ২ টায় জুম্মার নামাজের পর তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে পৌঁছান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মরণে এসময় তিনি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদ আবু সাঈদ সহ সকল শহীদের আত্মার মাগরেফাত কামনা করেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ বীর আবু সাঈদের রক্তের উপর যে নতুন বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে, তাকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের পরিবারকে একটি অনুদানের চেক হস্তান্তর করেন তিনি। উপাচার্য বলেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান আইকন শহীদ আবু সাঈদ এবং শহীদ মুগ্ধর নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী স্মৃতি ফলক স্থাপন করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন দেশব্যাপী সমস্ত কলেজে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশীপের ব্যবস্থা করা হবে বলেও জানান উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ্। তিনি আরও বলেন দেশের সমস্ত কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের নিহত শহীদদের নামে কলেজের ভিতরে অবস্থিত বিভিন্ন স্থাপনার নামকরণের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে যাতে আমাদের আগামীর বাংলাদেশ প্রজন্ম থেকে প্রজন্মে এই জাতীয় বীরদের আত্মত্যাগকে স্মরণ করতে পারে। ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান করেন উপাচার্য।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

শহীদ আবু সাঈদের বাড়িতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

আপডেট এর সময় : ০২:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪