Dhaka ১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুর/ ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপির ২ নেতার পদত্যাগ

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:৪১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 1

--মো. তারিকুল ইসলাম (বাঁয়ে) ও পলাশ খান

অনলাইন ডেস্কঃ                                                                     
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির দুই নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল শুক্রবার (১ আগস্ট) রাতে ফেসবুকে দেওয়া পৃথক পোস্টে তারা পদত্যাগের সিদ্ধান্ত জানান।

পদত্যাগকারী দুই নেতা হলেন জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ও ডামুড্যা উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং জেলা কমিটির সদস্য পলাশ খান। তবে দলীয় নিয়ম অনুযায়ী তারা এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেননি।

মো. তারিকুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্টে লেখেন, ব্যক্তিগত কারণে এনসিপির সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম। তাং-০১/০৮/২০২৫

অন্যদিকে পলাশ খান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে জানান, এনসিপি আসলে আমার একটি আবেগের জায়গা। তবে এই সমন্বয় কমিটি কোনো আলোচনা-পরামর্শ ছাড়া দু-একজনের ইচ্ছামতো করা হয়েছে তাই সেই আপত্তি থেকে এই কমিটি থেকে আমার অব্যাহতি নেওয়া। আশা করি ভবিষ্যতে শরীয়তপুরের বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনা-পরামর্শ ব্যতীত কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন।

রাজনীতির নতুন বন্দোবস্তের বাস্তবায়ন দেখতে চাই এনসিপির মাধ্যমে।এ বিষয়ে তারিকুল ইসলাম বলেন, ‘আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত, সেখানে সময় দিতে হয়। তাই ব্যক্তিগত কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছি। এনসিপির সঙ্গে এখন আমার কোনো সংশ্লিষ্টতা নেই।

লিখিত পদত্যাগপত্রও শিগগিরই জমা দেব। এত দিন যারা পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’এদিকে পলাশ খান ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলা কমিটি গঠনের ক্ষেত্রে অংশগ্রহণমূলক বা পরামর্শভিত্তিক কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

তিনি বলেন, ‘গুটিকয়েক ব্যক্তির ইচ্ছায় কমিটি গঠন হয়েছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তাই আমি সরে দাঁড়িয়েছি।

ভবিষ্যতে দলটিতে থাকব কি না, সে বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’এ বিষয়ে জেলা কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘সামাজিক মাধ্যমে তাদের পদত্যাগের ঘোষণা দেখেছি। তবে তারা দলীয়ভাবে এখনো কোনো লিখিত চিঠি দেননি। আর এ বিষয়ে তারিকুল ইসলামের সাথে কথা হলে তিনি আমাকে সামনাসামনি এ ব্যাপারে কথা বলবেন জানিয়েছেন।’

গত ১২ জুলাই এনসিপির শরীয়তপুর জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে আইনজীবী মোহাম্মদ রুহুল আমিনকে প্রধান সমন্বয়কারী, ৯ জনকে যুগ্ম সমন্বয়কারী এবং ২৩ জনকে সদস্য রাখা হয়। কমিটিতে স্বাক্ষর করেন দলের সদস্যসচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

শরীয়তপুর/ ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপির ২ নেতার পদত্যাগ

আপডেট এর সময় : ১১:৪১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫