হিজরি ১৪৪৫ সনের শাবান মাসের পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণে আগামীকাল বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামীকাল সন্ধ্যা সোয়া ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমে এই সভা অনুষ্ঠিত হবে। এতে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্ব করার কথা রয়েছে।











